অস্ত্রসহ সংঘবদ্ধ ৫ ডাকাত আটক

অস্ত্রসহ সংঘবদ্ধ ৫ ডাকাত আটক

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে র‌্যাব। আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্প থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট থানার বাগিচাপুর জয়নাল আবেদীন (২৭), একই জেলার নান্দাইল থানার কচুরী নয়াপাড়া এলাকার ইমরান হোসেন ওরফে ইম্বু (২৫), গাজীপুর সিটি করপোরেশনের ছোটদেওড়া কাজীবাড়ী এলাকার ওয়াসিম আলী (২১), পূর্বচান্দনা এলাকার হৃদয় মাহমুদ (২৪) এবং মফিজুল ইসলাম (৫৫) । র‌্যাব জানায়, গাজীপুর সিটি করপোরেশনের ছোটদেওড়া এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল অবস্থান করছে এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে একটি চাইনিজ কুড়াল, একটি স্টিলের চাপাতি, দুইটি চাকু, একটি কাঁচিসহ ওই ৫ জনকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading