কাল থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

কাল থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:৫৬

আগামীকাল শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এরইমধ্যে তুরাগ পাড়ে জড়ো হতে শুরু করেছেন তাবলীগ জামাতের সাথীরা। কাল আম বয়ানের পর থেকে ইজতেমা মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আর রবিবার আখেরি মোনাজাত। এই পর্বে সাদ ভক্তরা ইজতেমায় অংশ নিচ্ছেন। এতে যোগ দিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় দুই মুসল্লির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- নরসিংদীর বেলাব থানার সুরুজ মিয়া (৬০) ও গাইবান্ধার ফুলছড়ি থানা এলাকার গোলজার (৪০)। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মনজুর রহমান বলেন, ইজতেমা ময়দানে আসার পথে রাত ১১টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে প্রথমে ধাক্কা ও পরে চাপা পড়ে মারা যান মুসল্লি সুরুজ মিয়া। এদিকে একই রাতে টঙ্গী জংশনে ট্রেন থেকে নেমে মালপত্র গুছিয়ে ময়দানে আসার প্রস্তুতি নেয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মারা যান মুসল্লি গোলজার। কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে মাওলানা সা’দ অনুসারীদের বিশ্ব ইজতেমা। এর আগে গত ১০ জানুয়ারি একই ময়দানে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ওই পর্বে অংশ নেন মাওলানা জুবায়ের অনুসারীগণ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading