বিসিসিআই’র কেন্দ্রীয় চুক্তিতে নেই ধোনি

বিসিসিআই’র কেন্দ্রীয়  চুক্তিতে নেই ধোনি

উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:১৮

গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে খেলার মাঠে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে।  আর তার খেসারত দিতে হলো তাকেই। সম্প্রতি ইন্ডিয়ানক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ২০১৯-২০ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পরেছেন ধোনির। এর আগে ২০১৮-১৯ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন ৩৮ বছর বয়সী এই সাবেক ভারতীয় অধিনায়ক। টেস্ট ক্রিকেট থেকে অনেক আগেই সরে দাঁড়ানো ধোনি টি-টোয়েন্টি ফরম্যাটেও অনেকটা ব্রাত্য হয়ে পড়েছেন। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে দেখা যেতে পারে। কিন্তু এর আগে আসন্ন আইপিএলে তাকে অবশ্যই ভালো পারফর্ম করতে হবে বলে জানিয়ে দিয়েছেন ভারতীয় কোচ রবি শাস্ত্রী।

বিসিসিআই’র কেন্দ্রীয় চুক্তি ২০১৯-২০: গ্রেড ‘এ প্লাস’ (৭ কোটি রুপি): বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ। গ্রেড ‘এ’ (৫ কোটি রুপি): রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, কুলদীপ যাদব, ঋষভ পন্থ। গ্রেড ‘বি’ (৩ কোটি রুপি): ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, যুজবেন্দ্র চাহাল, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক আগারওয়াল। গ্রেড ‘সি’ (১ কোটি রুপি): কেদার যাদব, নবদীপ সাইনি, দীপক চাহার, মনীশ পান্ডে, হনুমা বিহারী, শার্দুল ঠাকুর, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading