ফরিদপুরে কৃতী মাদ্রাসা শিক্ষার্থীদের সংবর্ধনা
উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ জানুয়ারি ২০২০ । আপডেট ২১ঃ৫২
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের চান্দড়া নূরানী তালীমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির মোহতামিম হাফেজ আমিনুল্লাহ। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ। অনুষ্ঠানে ২০১৯ সালে সকল শ্রেণি থেকে জিপিএ-ফাইভ পাওয়া মোট ৫৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও পূর্ণ বছর উপস্থিত থাকায় সব শ্রেণি থেকে মোট ৪০ জন শিক্ষার্থীসহ ২০ জন শ্রেষ্ঠ অভিভাবককেও সংবর্ধনা দেয়া হয়।

