বার্সাকে টপকে শীর্ষে রিয়াল

বার্সাকে টপকে শীর্ষে রিয়াল

উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:১৪

জমে উঠেছে চলমান লা লিগা। কখনো রিয়াল শীর্ষে তো পরের ম্যাচে বার্সার সিংহাসন দখল। এবার ২০তম রাউন্ডে কষ্টার্জিত জয় পেলেও শীর্ষস্থানে ঠিকই জায়গা করে নিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। কাসেমিরোর জোড়া গোলে শক্ত প্রতিপক্ষ সেভিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। অবশ্য বার্সেলোনা তাদের পরের ম্যাচে জিতলে ফের সবার ওপরে উঠে আসবে।

প্রথমার্ধে দুদলের পারফরম্যান্স ছিল সাদামাটা। লড়াই জমে ওঠে দ্বিতীয়ার্ধে। ৫৭তম মিনিটে শেষ হয় গোলের অপেক্ষা। লুকা ইয়োভিচের ব্যাকহিলে ডি-বক্সে বল পেয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন কাসেমিরো। রিয়ালের এগিয়ে থাকার স্বস্তি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। সাত মিনিট পর বাঁ পায়ের জোরালো শটে দূরের পোস্ট দিয়ে জালে বল পাঠিয়ে সমতা টানেন ডি ইয়ং। কাসেমিরোর নৈপুণ্যে ৬৯তম মিনিটে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। ডান দিক থেকে লুকাস ভাসকেসের ক্রসে লাফিয়ে দারুণ হেডে দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ম্যাচ শেষের দুই মিনিট আগে দারুণ সুযোগ পেয়েছিল সেভিয়া। তবে গোলরক্ষককে একা পেয়েও মরক্কোর ফরোয়ার্ড ইয়োসেফ লক্ষ্যভ্রষ্ট শট নিলে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। ২০ ম্যাচে ১২ জয় ও সাত ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৪৩। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে। ১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে আতলেতিকো মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলা সেভিয়ার পয়েন্টও ৩৫, তবে গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading