পয়েন্ট হারাল ম্যানচেস্টার সিটি

পয়েন্ট হারাল ম্যানচেস্টার সিটি

উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:১৬

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জয়ের পর পয়েন্ট হারাল ম্যানচেস্টার সিটি। সার্জিও আগুয়েরোর জোড়া গোলেও জয়ের দেখা পেল না পেপ গার্দিওলার শিষ্যরা। গতকাল শনিবার (১৮ জানুয়ারি) ইতিহাদ স্টেডিয়ামে ২-২ ড্র হয় ম্যাচটি। অন্য ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে হোঁচট খেলেছে আর্সেনালও। প্রথম থেকে গোলের দেখা পায়নি কোন দলই।  ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সিটি। তবে ম্যাচের ৩৯ মিনিটে উল্টো গোল হজম করে স্বাগতিকরা। টোসুন গোল করে ক্রিস্টালকে এগিয়ে নেন।  বিরতির পর অবশ্য ধার আরও বাড়ায় ম্যানসিটি। আর শেষ দিকে এসে রোমাঞ্চ জাগিয়ে তোলে। ৮২ ও ৮৭ মিনিটে জোড়া গোল পূর্ণ করে দলকে জয়ের স্বপ্নই দেখাচ্ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আগুয়েরো। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিটে ফার্নানদিনহো আত্মঘাতী গোল করে বসলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। দিনের অন্য ম্যাচে চলতি মৌসুমে ধুঁকতে থাকা আর্সেনাল ঘরের মাঠে শেফিল্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। এ নিয়ে টানা দুই ম্যাচে পয়েন্ট হারালো গানাররা। এমিরেটস স্টেডিয়ামে ৪৫ মিনিটে মার্তিনেল্লির গোলে লিড নিলেও দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে ফ্লেক গোল করলে সমতা টানে শেফিল্ড। ২৩ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানেই আছে সিটি। দুই ম্যাচ কম খেলা লিভারপুল ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে। আর বাজে সময়ের মধ্যে যাওয়া আর্সেনাল ২৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading