চেন্নাইয়ের হয়ে ২১ পর্যন্ত আইপিএল খেলবেন ধোনি

চেন্নাইয়ের হয়ে ২১ পর্যন্ত আইপিএল খেলবেন ধোনি

উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:১৮

মহেন্দ্র সিং ধোনি পুনরায় ইন্ডিয়ার হয়ে খেলবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে, আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ২০২১ সালেও খেলবেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক। ৩৮ বছর বয়সী উইকেটরক্ষককে এ ব্যাপারে নিশ্চিত করেছেন আইপিএলের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের ভাইস-চেয়ারম্যান এবং ইন্ডিয়া সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর এন. শ্রীনিবাসন। ইন্ডিয়া সিমেন্টের এক ইভেন্টে শ্রীনিবাসন বলেন, ‘লোকজন বলতে থাকে, কখন সে (ধোনি) অবসর নেবে, আর কতদিন খেলবে। সে খেলবে। আমি আপনাদের নিশ্চিত করছি। সে এ বছর খেলবে। পরের বছরও সে নিলামে যাবে। সে দলে থাকবে। সুতরাং কারও মনে এই ব্যাপারে সন্দেহ নেই।’ গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ধোনিকে ভারতীয় দলে আর দেখা যায়নি। অবসরের গুঞ্জন ওঠলেও তা পাশ কাটিয়ে গেছেন। ইতোমধ্যে ভারত কয়েকটি সিরিজ খেললেও দলে জায়গা হয়নি তার। তবে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ব্যাপারে আশাবাদী ধোনি। সেক্ষেত্রে রবি শাস্ত্রীর স্কোয়াডে জায়গা পাওয়ার জন্য ৩৮ বছর বয়সী তারকাকে লড়াই করতে হবে ২২ বছর বয়সী তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পান্থের সঙ্গে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading