নিউজিল্যান্ড সফরে নেই ধাওয়ান
উত্তরদক্ষিণ অনলাইন । ২১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:২৬
সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে কাঁধের ইনজুরিতে পরেন ইন্ডিয়ান ওপেনার শিখর ধাওয়ান। ম্যাচে ব্যাটিংয়েও নামতে পারেননি এ ওপেনার। এবার নিউজিল্যান্ড সফর থেকেও ছিটকে গেলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি, ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। ২৪ জানুয়ারি অকল্যান্ডের ইডেন পার্কে টি-টোয়েন্টি দিয়ে সফর শুরু করবে ভারত। ২৬, ২৯, ৩১ জানুয়ারি ও ২ ফেব্রæয়ারি অনুষ্ঠিত হবে বাকি চারটি টি-টোয়েন্টি। ৫ ফেব্রুয়ারি সেডন পার্কে শুরু হবে ওয়ানডে সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ৮ ও ১১ তারিখ। ২১ ফেব্রুয়ারি ওয়েলিংটনে শুরু হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় ও সিরিজের সমাপ্তি টেস্ট শুরু হবে ২৯ ফেব্রুয়ারি হ্যাগলি ওভালে।

