লিগ কাপের ফাইনালে পিএসজি
উত্তরদক্ষিণ অনলাইন । ২৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭:০০
রেইমসকে ৩-০ গোলে হারিয়ে ফরাসি লিগ কাপের ফাইনালে উঠেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ফাইনালে তাদের প্রতিপক্ষ লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে থাকা অলিম্পিক লিওঁ। ম্যাচ জুড়ে দারুণ খেলা নেইমারের পাস থেকে নবম মিনিটে দলকে এগিয়ে নেন মার্কিনিয়োস। ৩১তম মিনিটে আত্মঘাতী গোল করে বসেন স্বাগতিকদের ডিফেন্ডার কোনান। ৭৩তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন রাঁসের মিডফিল্ডার মার্শাল মুনেতসি। ৭৭তম মিনিটে তরুণ ফরাসি ডিফেন্ডার তোঙ্গি কুয়াস্সির গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টমাস টুখেলের দল। সব প্রতিযোগিতা মিলে এটি পিএসজির ৪ হাজারতম গোল। ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে ফাইনাল হবে আগামী ৪ এপ্রিল ।

