ঈদে আসবে ‘গাঙচিল’
উত্তরদক্ষিণ অনলাইন । ২৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫ঃ২৪
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ‘গাঙচিল’ সিনেমা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস,পূর্ণিমা ও কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত। গত বছরের প্রথম দিকে শুরু হয় এর নির্মাণ কাজ। আর কিছু দিন পরই শেষ হবে এর শুটিং। আর এরই মধ্যে নির্মাতা নঈম ইমতিয়াজ নিয়ামুল জানালেন নতুন খবর।
আসন্ন ঈদুল ফিতরে মুক্তির পাবে সিনেমাটি। এ প্রসঙ্গে তিনি বলেন, ঈদে মুক্তির লক্ষ্যেই দ্রুত কাজ শেষ করছি এখন। ফেব্রুয়ারিতে আমাদের শুটিং শেষ হয়ে যাবে। এরপরই ডাবিং ও সম্পাদনার কাজ শুরু করবো। আশা করছি বছরের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতরে ‘গাঙচিল’ মুক্তি দিতে পারবো। সে পরিকল্পনা অনুযায়ীই কাজ করছি। যৌথভাবে ‘গাঙচিল’র চিত্রনাট্য করেছেন বাংলাদেশের মারুফ রেহমান ও কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। ছবিটি প্রযোজনা করছে নুজহাত ফিল্মস ও ইচ্ছেমতো। গেল বছরের ৬ ফেব্রুয়ারি থেকে নোয়াখালীতে ছবিটির শুটিং শুরু হয়।
এক বছর পর চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির ক্যামেরা ক্লোজ হচ্ছে। ছবিতে আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও তারিক আনাম খান প্রমুখ।

