অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে কেনিন-মুগুরুসা

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে কেনিন-মুগুরুসা

উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৩২

অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককের দুটি সেমি-ফাইনালেই হলো জমজমাট লড়াই। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় অ্যাশলি বার্টিকে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছেন আমেরিকার সোফিয়া কেনিন। আর চার নম্বর বাছাই সিমোনা হালেপকে বিদায় করে ফাইনালে পৌঁছেছেন দুটি গ্র্যান্ড স্ল্যামজয়ী গার্বিনে মুগুরুসা। মেলবোর্ন পার্কে আজ (৩০ জানুয়ারি) বার্টিকে ৭-৬ (৮-৬), ৭-৫ গেমে হারান চতুর্দশ বাছাই কেনিন। আর রোমানিয়ান তারকা হালেপকে ৭-৬ (১০-৮), ৭-৫ গেমে হারান অবাছাই মুগুরুসা। অ্যাশলি বার্টি অ্যাশলি বার্টি সিমোনা হালেপ সিমোনা হালেপ ২০১৭ সালে উইম্বলডন জয়ের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন মুগুরুসা। আগামী শনিবারের (১ ফেব্রুয়ারি) ফাইনালে ২৬ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড লড়বেন ২১ বছর বয়সী কেনিনের বিপক্ষে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading