কাশ্মির ইস্যু: পাকিস্তানের পাশে আরব আমিরাত

কাশ্মির ইস্যু: পাকিস্তানের পাশে আরব আমিরাত

উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭:১২

ইন্ডিয়া অধিকৃত কাশ্মিরিদের আন্তনিয়ন্ত্রণ অধিকার আদায়ের লক্ষ্যে নৈতিক ও কূটনৈতিক সমর্থন দিয়ে পাকিস্তানের পাশে থাকবে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ইসলামাবাদে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের সঙ্গে আলোচনাকালে ইউএই’র রাষ্ট্রদূত হামাদ ওবাইদ ইব্রাহিম আল জাবি এ কথা জানান। তিনি বলেন, ১৭৭ দিন ধরে অধিকৃত কাশ্মিরকে অবরুদ্ধ করে রাখা মানবাধিকারের পুরোপুরি লঙ্ঘন। তাছাড়া ‘ভারতীয় সেনাবাহিনীর বর্বরতা গুরুতর উদ্বেগ’ সৃষ্টি করেছে।

রাষ্ট্রদূত বলেন, জাতিসংঘের প্রস্তাব ও কাশ্মিরি জনগণের আকাঙ্ক্ষার আলোকে কাশ্মির ইস্যুর নিষ্পত্তি করতে হবে। পাকিস্তানের স্পিকার এফএটিএফে সমর্থন প্রদানের জন্য ইউএই’র প্রশংসা করেন। তিনি বলেন, আরব আমিরাতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে খুবই গুরুত্ব দেয় পাকিস্তান। দুই দেশের মধ্যে শক্তিশালী ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন রয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ খবর দিয়েছে দক্ষিণ এশিয়ার প্রভাবশালী গণমাধ্যম- সাইথ এশিয়ান মনিটর।

১৯৪৭ সালে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার চুক্তি লঙ্ঘন করে গত ৫ আগস্ট নয়াদিল্লি একতরফা অধিকৃত কাশ্মিরের সীমিত স্বায়ত্তশাসন বাতিল করে। অঞ্চলটির রাজ্য মর্যাদা কেড়ে নিয়ে একে দুটি কেন্দ্র শাসিত ভূখণ্ডে পরিণত করা হয়। এই সিদ্ধান্ত গ্রহণের পাশপাশি কাশ্মিরিদের উপর ব্যাপক দমন অভিযান শুরু করে ভারত। সেখানে ৫ লাখ সেনা থাকার পরও আরো হাজার হাজার সেনা নিয়ে আসা হয়। কারফিউ জরি ও ইন্টারনেট, মোবাইল, ল্যান্ডফোনসহ যোগাযোগের সব ধরনের ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading