ইন্ডিয়ার ‘আগ্রাসনে’ নজর নিতে বিশ্বের প্রতি পাকিস্তানের আহ্বান

ইন্ডিয়ার ‘আগ্রাসনে’ নজর নিতে বিশ্বের প্রতি পাকিস্তানের আহ্বান

উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭:১৪

পাকিস্তানের পররাষ্ট্র দফতর ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাকিস্তান-বিরোধী ‘আগ্রাসী বক্তব্য’ প্রত্যাখ্যান করে বলেছেন, তার সাম্প্রতিক বক্তব্য, পাকিস্তানের ব্যাপারে ভারতের উপশম-অযোগ্য আসক্তির বহিঃপ্রকাশ মাত্র। সেই সঙ্গে মোদির বক্তব্যের জবাবে বুধবার (২৯ জানুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র দফতর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। বিবৃতিতে পাকিস্তান বলছে, ভারতীয় নেতৃত্বের অব্যাহত আগ্রাসী কথাবার্তা এবং আগ্রাসী পদক্ষেপ- আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।

এর আগে গত মঙ্গলবার দিল্লীতে মোদি সামরিক সেনাদের উদ্দেশে দেয়া বক্তৃতায় বলেন, ভারতীয় বাহিনীর এখন এই সক্ষমতা রয়েছে যে, ১০ দিনেরও কম সময়ের মধ্যে তারা পাকিস্তানকে ‘মাটি কামড়াতে বাধ্য করতে’ পারে। তার এই বক্তব্যের জবাবেই বিবৃতি দেয় পাকিস্তানের পররাষ্ট্র দফতর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading