ইউনাইটেডে ফের্নান্দেস
উত্তরদক্ষিণ অনলাইন ।৩১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫ঃ৫৫
স্পোর্তিং লিসবন ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের দলে ভিড়েছেন পর্তুগালের মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেস। ইউনাইটেডের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ২৫ বছর বয়সী এই খেলোয়াড় । চুক্তির শর্ত অনুযায়ী, এক বছরের মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্পোর্তিংয়ের হয়ে ১৩৭ ম্যাচে ৬৩টি গোল করা ও ৫২টি গোল করানো ফের্নান্দেসকে কিনতে প্রাথমিকভাবে সাড়ে পাঁচ কোটি ইউরো খরচ হয়েছে ইউনাইটেডের। তবে ট্রান্সফার ফির মোট অংক আট কোটি ইউরো পর্যন্ত বাড়তে পারে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলেছেন ফের্নান্দেস। ২০১৯ উয়েফা নেশন্স লিগ জয়ী পর্তুগাল দলের সদস্য ছিলেন তিনি।

