প্রিয় মহাজন’ এ মিলি
উত্তরদক্ষিণ অনলাইন ।০৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ৪৮
‘মনপুড়া’ খ্যাত অভিনেত্রী ফারহানা মিলি। শুরুটা বড়পর্দা দিয়ে হলেও এখন তিনি থিত ছোটপর্দায়। তবে সেখানেও তাকে বেশি পাওয়া যায় না। এর জন্য দর্শকদের যথেষ্ট আপেক্ষ রয়েছে। কিছটিা নিরবতা ভেঙে আবারও সবর হলেন অভিনয়ে। কিছুদিন আগেই অভিনয় করেছেন ‘প্রিয় মহাজন’ শিরোনামের একটি টেলিফিল্মে। স্বাধীন সাহার রচনায় এটি পরিচালনা করেছেন বর্ণ নাথ। এখানে ফারহানা মিলির সঙ্গে অভিনয় করেছেন প্রাণ রায়, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। নাটকটিতে দেখা যাবে, বাবুল মহাজন চরিত্রের প্রাণ রায় সুদে টাকার ব্যবসা করেন। কিন্তু তিনি গ্রামের মানুষের সকলেরই প্রিয়। কারণ বাবুল হমাজন ৫/৭ পার্সেন্ট সুদে টাকা দেয় মানুষদের। এর জন্য অন্য সুদী মহাজনদের কাছে বাবুল শক্র। এদিকে বাবুল মহাজনের স্ত্রী চরিত্রে মিলি তার এই ব্যবসার বিপক্ষে। বিয়ের ৫ বছর হলেও এখনো সন্তান না আসাতে তিনি স্বামীর বিরুদ্ধে কাজ করেন। এভাবেই এগিয়ে যাবে কাহিনী। টেলিফিল্মটি আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।

