টাঙ্গাইলে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
উত্তরদক্ষিণ অনলাইন ।০৫ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ২০
টাঙ্গাইল শহরে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (০৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের নজরুল সেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের গলিতে হত্যাকাণ্ড ঘটে। নিহত ইসরাক (২০) শহরের আশেকপুরের ইব্রাহিম মিয়ার ছেলে। তিনি টাঙ্গাইল ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি কলেজের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, বিকেলে শহরের কেন্দ্রস্থল পৌর উদ্যানের পাশে নজরুল সেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের গলিতে তাকে কুপিয়ে ফেলে রেখে যায় দূর্বৃত্তরা। পরে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কারা, কী কারণে তাকে হত্যা করেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। এই ঘটনায় দোষীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার।

