শিল্পকলায় মানিকগঞ্জ উৎসব, মঞ্চায়িত হবে ‘দামাল ছেলে নজরুল’

শিল্পকলায় মানিকগঞ্জ উৎসব, মঞ্চায়িত হবে ‘দামাল ছেলে নজরুল’

উত্তরদক্ষিণ অনলাইন ।০৬ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ১০

‘মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ঢাকা’র উদ্যোগেআজ থেকে বাংলাদেশ শিশু একাডেমিতে শুরু হচ্ছে ‘মানিকগঞ্জ উৎসব’। উৎসবটি চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করবেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুর কাদের। উৎসবের দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য এ কে এম রহমতুলাহ। আর শেষদিন প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

উৎসবে সভাপতিত্ব করবেন মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ঢাকা সভাপতি আজারুল ইসলাম। উদ্বোধনী দিনে আজ মঞ্চায়িত হবে  নজরুলের জীবনী ভিত্তিক নাটক ‘দামাল ছেলে নজরুল’। জেনেসিস থিয়েটার প্রযোজিত নাটকটির নির্দেশনা দিয়েছেন নূর হোসেন রানা। ‘দামাল ছেলে নজরুল’ নাটকে অভিনয় করেছেন নিথর মাহবুব, ইমন, ইকবাল, নূর হোসেন রানাসহ আরও অনেকে।

নাটকের নির্দেশক নূর হোসেন রানা বলেন, ‘মানিকগঞ্জের তেওতায় নজরুলের স্ত্রী প্রমি দেবীর বাড়ি। সেখানে প্রতি বছর কবি নজরুলকে ঘিরে উৎসবে হয়। আমরা প্রতি বছর এই উৎসবে আমন্ত্রণ পেয়ে নজরুলের নাটক মঞ্চায়ন করতে যাই। তাই মানিকগঞ্জ উৎসব ঢাকায় হলেও আয়োজকরা তাদের উৎসবে আমাদের নাটক রেখেছে। এর জন্য তাদের কাছে আমি বিশেষ ভাবে কৃতজ্ঞ। এবার নাটকটি ২২তম মঞ্চায়ন করছি আমরা।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading