ব্যবসায় নামছেন শ্রাবন্তী
উত্তরদক্ষিণ অনলাইন ।০৯ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ১১
‘দ্য ফিটনেস এমপায়ার’ নামে নতুন জিম খুলতে যাচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি । কলকাতার মধ্যমগ্রাম এলাকার স্টার মলে অবস্থিত এই জিমের উদ্ভোধন হবে আগামী এপ্রিলে। শ্রাবন্তীর স্বামী রোশান পেশায় এয়ার ক্রু সুপারভাইজার হলেও তার রয়েছে নিজস্ব জিম। সেই থেকে অণুপ্রাণিত হয়ে শ্রাবন্তী নিজে এবার জিম খুলতে যাচ্ছেন এ অভিনেত্রী।
এদিকে সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘হুল্লোড়’। আর বাংলাদেশে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত নতুন ছবি ‘বিক্ষোভ’।

