‘আনটোল্ড লাভ স্টোরি’তে অপূর্ব

‘আনটোল্ড লাভ স্টোরি’তে অপূর্ব

উত্তরদক্ষিণ অনলাইন ।১০ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ১০

ভালোবাসা দিবস উপলক্ষে সম্প্রতি একটি নাটকে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব। নাটকটির নাম ‘আনটোল্ড লাভ স্টোরি’। অপূর্বের নিজের গল্পে নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা প্রবীর রায় চৌধুরী। ৩৬০ এর ব্যানারে নির্মিত নাটকটিতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন হালের আরেক জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

নির্মাতা জানান, একটা রোমান্টিক গল্পের নাটক। যেকানে গল্পের প্রয়োজনে অ্যাকশন দৃশ্য ও এক্সিডেন্টের দৃশ্য ছিল। সেই দৃশ্যে কোনো স্টান্টম্যান ছাড়াই অপূর্ব ভাই নিজেই ঝুঁকি নিয়ে কাজটা করেন। পড়ে যদিও তার ব্যাকপেইনে অনেক সমস্যা হয়েছিল। যার জন্য আমার কয়েক ঘণ্টা শুটিং বন্ধও রাখতে হয়েছিল। তবে অপূর্ব ভাই সাপোর্ট না দিলে হয়তো কাজটা শেষ হতো না। তিনি ব্যথা নিয়েও কাজটা শেষ করে দিয়েছেন। অপূর্ব ও তিশা ছাড়া নাটকে আরও অভিনয় করেছেন হামজা, হৃদয়, আজাদ, মারিয়া, অর্ক, মিথিলা প্রমুখ। ভালোবাসা দিবস উপলক্ষ্যে আগামী ১৪ ফেব্রুয়ারি বাংলাভিশনে রাত ৯.৩০মিনিটে নাটকটি প্রচার করা হবে এবং রাত সাড়ে দশটায় সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading