‘লাভ স্টোরি ৩৬০’

‘লাভ স্টোরি ৩৬০’

ভালবাসা দিবসের নাটকে জুটিবদ্ধ হয়ে কাজ করলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও তৌসিফ মাহবুব। ফাহরিয়ান চৌধুরী তন্ময়ের রচনা ও পরিচালনায় নাটকটির নাম ‘লাভ স্টোরি ৩৬০’। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এর শুটিং শেষ হয়েছে।

নির্মাতা জানান, নাটকটি রোমান্টিক ঘরানার। কিন্তু এর গল্পটি অন্যরকম। গল্পটি যেভাবে শেষ হবে বলে মনে করা হবে, সেটি আসলে সেভাবে শেষ হবে না। তাই শেষ পর্যন্ত না দেখলে এর গল্প বোঝা যাবে না।’ ‘লাভ স্টোরি ৩৬০’ নাটকে তৌসিফ-তিশার পাশাপাশি আরও অভিনয় করেছেন পিরজাদা হারুন, মামুন, নাদিয়া, রানা প্রমুখ।

নাটকটির প্রযোজক এবং ভিজ্যুয়ালসিন এন্টারটেইনমেন্টের কর্ণধার মো. হাবিবুর রাহমান খান জানান, এনআর মিডিয়ার ব্যানারে নির্মিত ভালবাসা দিবসের ব্যাতিক্রমধর্মী এই নাটকটি আগামী ১৩ ফেব্রুয়ারি রাত ১০টায় একুশে টিভিতে প্রচারিত হবে। আর এর পরপরই নাটকটি পাওয়া যাবে ভিজ্যুয়ালসিনের ইউটিউব চ্যানেলে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading