টি-টোয়েন্টি থেকে ওয়ার্নারের অবসর !

টি-টোয়েন্টি থেকে ওয়ার্নারের অবসর !

উত্তরদক্ষিণ অনলাইন । ১১ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ২৮

টি-টোয়েন্টি থেকে অবসরের কথা ভাবছেন  দুর্দান্ত ফর্মে থাকা অস্ট্রেলিয়ার ওপনোর ডেভিড ওয়ার্নার।  এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠানে ৩৩ বছর বয়সী ওয়ার্নার জানান, ‘আমি বিবিএলে কোনো দলে খেলিনি। কারণ, আমি আন্তর্জাতিক পরবর্তী সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করছি। এছাড়াও সামনে টানা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। সম্ভবত কিছু বছরের মধ্যেই আমি এ ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নিবো।’- মেডেল অনুষ্ঠানে নিজের ভবিষ্যত ভাবনা নিয়ে বলেন ওয়ার্নার।

কেন এমন ভাবনা? সে বিষয়েও বিস্তারিত জানিয়ে ওয়ার্নার আরো যোগ করেন, ‘আমি ক্রিকেট সূচির দিকে লক্ষ্য করলে দেখি, তিন ফরম্যাট টানা খেলে যাওয়া সম্ভব না। তিন বাচ্চা আর স্ত্রীকে ছাড়া টানা ভ্রমণ করা খুব কঠিন কাজ। এবি ডি ভিলিয়ার্সও এ চাপের কারণে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। তবে যারা টানা তিন ফরম্যাটে খেলে যাচ্ছে বা যাবে, তাদের প্রতি আমার শুভকামনা থাকলো।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading