নোয়াখালীতে ছয় জলদস্যু আটক করল কোস্টগার্ড

নোয়াখালীতে ছয় জলদস্যু আটক করল কোস্টগার্ড

উত্তরদক্ষিণ অনলাইন । ১২ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৯ঃ১৪

নোয়াখালীতে ছয় জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোরে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার আজাহার মেম্বারের ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় অপহৃত দুই জেলেসহ, একটি মাছ ধরার বোট, দুইটি এলজি, ছয় রাউন্ড গুলি, চারটি সাউন্ড গ্রেনেড, চৌদ্দটি ককটেল ও চারটি ছুরি উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- জেলার সুবর্ণচর উপজেলার ইউছুফ, একই এলাকার নবী আলম, আবুল বাসার, হাতিয়া উপজেলার নলেরচরের হেঞ্জু মিয়া, একই এলাকার ওবায়দুল হকের ছেলে হারুন ও ভোলার দৌলতখান এলাকার নূরে আলম। উদ্ধার জেলেরা হচ্ছেন, জেলার সদর উপজেলার নূরুল হকের ছেলে আব্দুর রহিম ও একই উপজেলার নূরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন বাদশা।

কোস্টগার্ড জানায়, গতকাল মঙ্গলবার নোয়াখালী-স্বন্দ্বীপের সীমান্তবর্তী মেঘনা নদীতে একটি মাছ ধরার বোটে হামলা চালিয়ে বোটসহ দুই জেলেকে অপহরণ করে তারা। এমন সংবাদে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কোস্টগার্ড হাতিয়ার স্টেশন অফিসার বিশ^জিৎ বড়ুয়া জানান, আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading