‘ভালোবাসার ফাল্গুনে’ অনন্ত জলিল ও বর্ষা

‘ভালোবাসার ফাল্গুনে’ অনন্ত জলিল ও বর্ষা

উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ৪০

এবার একই দিন পালিত হবে বিশ্ব ভালোবাসা দিবস ও ফাল্গুন। বিশেষ এই দিনে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা আয়োজন করছে বিশেষ অনুষ্ঠান ‘ভালোবাসার ফাল্গুনে’। আর অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা।

‘ভালোবাসার ফাল্গুনে’ অতিথি হয়ে এই তারকা জুটি কথা বলেছেন ব্যক্তি জীবনের নানা বিষয় নিয়ে। অনুষ্ঠানটি প্রচার হবে আজ (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টায়।

এদিকে, ২০০৭ সালে নিজের প্রযোজিত ‘খোঁজ দ্য সার্চ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়ক হিসেবে রূপালি জগতে পা রাখেন অনন্ত জলিল। চিত্রনায়িকা বর্ষার অভিষেকও হয় এই চলচ্চিত্রের মাধ্যমে। ইফতেখার চৌধুরীর পরিচালনায় এতে আরও অভিনয় করেন চিত্রনায়িকা ববি, সোহেল রানা, জিসান, রাহা, রাশেদা চৌধুরী, ইলিয়াস জাভেদ, ইলিয়াস কোবরা, অপু, ডা. এজাজ, সোহেল খানসহ অনেকে।

এরপর ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘দ্য স্পিড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘মোস্ট ওয়েলকাম টু’ ও ‘নিঃস্বার্থ ভালোবাসা’ চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেন অনন্ত-বর্ষা। বর্তমানে ‘দীন : দ্য ডে’ চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading