তাদের ‘ফানিমুন’

তাদের ‘ফানিমুন’

উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ৪০

ভালোবাসা দিবস উপলক্ষে ইতমধ্যে নির্মিত হয়েছে কয়েকশ নাটক।  তার মধ্যে একটি হচ্ছে ‘ফানিমুন’। গোলাম সারওয়ার অনিকের রচনায় এটি নির্মাণ করেছেন মেহেদী হাসান জনি। নাটকের প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন নাঈম, নাবিলা ইসলাম ও মিশু সাব্বির। নাটকটিতে দেখা যাবে,

নববিবাহিত দম্পতি নাঈম-নাবিলা নেপালে যায় হানিমুনে। দেখাশোনার জন্য পিএস মিশুকেও তাদের সঙ্গে পাঠায় নাবিলার বাবা। যাত্রা শুরু থেকে মিশু তাদের সঙ্গে আঠার মতো লেগে থাকে। কিছুতেই ওদেরকে আলাদা হতে দেয় না সে। বিশেষ করে নাবিলাকে সে একটু বেশি আগলে রাখার চেষ্টা করে। নানা কৌশলে তাকে নাঈমের কাছ থেকে সরিয়ে রাখে। তারা দুজন কাছাকাছি হলেই কোনো না কোনো এক ছুঁতোয় তাদের মাঝখানে এসে হাজির হয় মিশু। এমনকি রাতে ঘুমানোর সময়ও সে বারবার রুমে এসে নক করে। হোটেলে ভৌতিক কিছু আছে বলে তাদের সঙ্গে একই রুমে থাকে সে। এসব নিয়ে ভীষণ বিরক্ত নাঈম। বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারে না সে। আসলে মিশুর সঙ্গে নাবিলার প্রেম ছিল। পারিবারিক চাপে নাঈমকে বিয়ে করে নাবিলা। কিন্তু মিশু তার পিছু ছাড়ে না। কৌশলে পিএস সেজে তাদের সঙ্গে নেপালে যায় সে। সেখানে গিয়ে নাঈমকে ফেলে তারা দুজন পালিয়ে যাবে- এমনই পরিকল্পনা করে সে। কিন্তু নাঈমের ভালোবাসার মায়ায় আবদ্ধ হয়ে পড়ে নাবিলা।

নাটকটি আগামীকাল (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে। 

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading