২৮ ফেব্রুয়ারি সৌম্য সরকারের বিয়ে

২৮ ফেব্রুয়ারি সৌম্য সরকারের বিয়ে

উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ৪০

আগামী ২৮ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন জাতীয় দলের বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। এ জন্য ঘরের মাঠে আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে খেলতে পারবেন না তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে সৌম্য বলেন, ‘২৬ ফেব্রুয়ারি আমার গায়ে হলুদ আর ২৮ ফেব্রুয়ারি বিয়ে। আমার গ্রামের বাড়ি সাতক্ষীরায় হবে অনুষ্ঠান। পাত্রী আগে থেকেই চেনা-জানা। দুই পরিবারের সম্মতিতে সংসার জীবন শুরু করছি।’

এই ক্রিকেটারের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, লগ্ন পাওয়ায় এই মাসেই বিয়ে করতে যাচ্ছেন সৌম্য। তার হবু বউ খুলনার মেয়ে। বর্তমানে পড়াশোনা করছেন।

উল্লেখ্য, আগামী ২২ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। মার্চের শুরুতে আছে ওয়ানডে ও টি-টোয়েন্টি। টেস্ট না খেললেও ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে পারেন সৌম্য।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading