পাঞ্জাবে স্কুলবাসে আগুন, ৪ শিশুর মৃত্যু

পাঞ্জাবে স্কুলবাসে আগুন, ৪ শিশুর মৃত্যু

উত্তরদক্ষিণ অনলাইন । ১৫ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ২১ঃ২৩

ইন্ডিয়ার পাঞ্জাব রাজ্যে স্কুলের শিশুদের বহনকারী একটি মাইক্রোবাসে আগুন লেগে চার শিশু পুড়ে মারা গেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজ্যটির সানগ্রুর জেলায় ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বলে এনডিটিভি জানিয়েছে।

রাজ্যের পুলিশ জানিয়েছে, ওই মাইক্রোবাসে ১২জন শিশু ছিল। তারা স্কুল থেকে বাড়ি ফিরছিল। তাদের মধ্যে ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পুলিশকে উদ্ধৃত করে ইন্ডিয়ান বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, সানগ্রুর জেলার লঙ্গোভাল-সিডসামাজার সড়কে ঘটনাটি ঘটেছে। একজন হাকিমের নেতৃত্বে ঘটনাটি তদন্ত করার নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। এক টুইটে তিনি বলেন, সানগ্রুর থেকে আসা খবর জেনে খুব দুঃখভারাক্রান্ত হয়েছি। সেখানে স্কুল ভ্যানে আগুন লাগায় ৪ শিশুকে হারিয়েছি আমরা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাকিমের নেতৃত্বে তদন্তের নির্দেশ দিয়েছি। দোষীদের কঠোর শাস্তি দেয়া হবে।

পুলিশ জানিয়েছে, সড়কের আশপাশের ক্ষেতে কর্মরত লোকজন আট শিশুকে নিরাপদে গাড়ির বাইরে নিয়ে আসতে সক্ষম হয়। আগুন লাগার পর চালক মাইক্রোবাসটির দরজা খুলতে চেষ্টা করলেও খুলতে ব্যর্থ হন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading