সাগর কলা চাষে ভাগ্য বদল রফিকের
উত্তরদক্ষিণ অনলাইন । ১৭ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ৪১
সংসারের অভাব-অনাটন থেকে রেহাই পেতে সাগর কলা চাষ করে স্বাবলম্বী হয়েছেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চাষি রফিক। গত পাঁচ বছর আগে ৫০ শতাংশ জমি ভাড়া নিয়ে সাগর কলার চাষ শুরু করেন তিনি। এ সময়ের মধ্যে কঠোর পরিশ্রম, সততা আর মেধা কাজে লাগিয়ে স্বাবলম্বী হন তিনি।
রফিকের আর্থিক সচ্ছলতা দেখে তাকে অনুসরণ করে উপজেলার আশে-পাশের আরও বেশ কয়েকজন কলাচাষে ঝুঁকেছেন। অন্য যে কোনো ফসলের চেয়ে কলাচাষে দ্রুত লাভবান হওয়ায় সাটুরিয়া উপজেলায় কলার চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
কলা চাষিরা বলছেন, দুই থেকে তিন ফুট লম্বা কলা গাছের চারা লাগানোর অল্প দিনেই ফল পাওয়া যায়। সাগর কলার চারা একবার রোপণ করলে পুনরায় তা আর রোপণ করতে হয় না। গাছের কলা এক বার পূর্ণাঙ্গ বয়স হলে কেটে ফেলার কিছুদিন পর ওই গাছের গোড়া থেকে নতুন চারা জন্মায়।

