ফোনে কথা বলতে বলতে স্বাস্থ্যকর্মী নিহত

ফোনে কথা বলতে বলতে স্বাস্থ্যকর্মী নিহত

উত্তরদক্ষিণ অনলাইন । ২০ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ২৮

নরসিংদীতে ফোনে কথা বলতে বলতে যাবার সময় চট্টগ্রামগামী বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেসের ধাক্কায় শাহীন আলম (২৯) নামের এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শহরের আরশীনগর রেলক্রসিং থেকে ১০০ মিটার দূরে এক কালভার্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। শাহীন আলম রায়পুরার নিলক্ষ্যা ইউনিয়নের বীরগাঁও গ্রামের মো. ছিদ্দিক মিয়ার ছেলে। তিনি রায়পুরার দড়িগাঁও কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ প্রভাইডার হিসেবে কর্মরত ছিলেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, নরসিংদী শহরের বীরপুরের রেললাইন সংলগ্ন এক মেসে ভাড়া থাকতেন শাহীন আলম। সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে ওই মেস থেকে বেরিয়ে রেললাইন পার হচ্ছিলেন তিনি। রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। ওই সময় ফোনে কথা বলায় ব্যস্ত থাকায় ট্রেন আসার বিষয়টি হয়তো খেয়াল করেননি তিনি।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শাহ আলম জানান, মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading