মোতেরা স্টেডিয়ামে পৌঁছলেন ডোনাল্ড ট্রাম্প

মোতেরা স্টেডিয়ামে পৌঁছলেন ডোনাল্ড ট্রাম্প

উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৩ঃ৪০

নির্ধারিত সময়েই ভারতে পৌঁছলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সকাল ১১.৪০ মিনিটে আমদাবাদ বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিমান ‘এয়ারফোর্স ওয়ান’। ট্রাম্পকে স্বাগত জানাতে আগেই আমদাবাদ বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমান থেকে নেমেই মোদীকে আলিঙ্গন করেন ট্রাম্প। এর পরই সপরিবারে ট্রাম্প রওনা দেন সাবরমতী আশ্রমের উদ্দেশে। সঙ্গে রয়েছে মোদীর কনভয়ও।

ভারতে আসার আগে থেকে একের পর এক টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ আমেরিকা ছাড়তেই ট্রাম্প হিন্দিতে টুইট করেন, “আমরা ভারতে আসতে আগ্রহী। এখন মাঝপথে আছি। কিছু ক্ষণের মধ্যেই সকলের সঙ্গে দেখা হবে।  (হাম ভারত আনে কে লিয়ে তত্পর হ্যায়। হাম রাস্তে মে হ্যায়। কুছ ঘণ্টো মে হাম সবসে মিলেঙ্গে।)” সোমবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমদাবাদে পৌঁছেছেন। মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে তিনিও মুখিয়ে রয়েছেন। এ দিন সকালেই ট্রাম্পের উদ্দেশে মোদী টুইট করেন, “অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত।” তার পরই পাল্টা হিন্দিতে টুইট করে সকলকে চমকে দিয়েছেন ট্রাম্প।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading