অ্যাকশন কন্যা মিম

অ্যাকশন কন্যা মিম

উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ১০

জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। চরিত্রে প্রয়োজনে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা গেছে তাকে।  সেই ধারাবাহিকতায় এবার তাকে দেখা যাবে অ্যাকশন কন্যা রূপে। লাক্সের একটি নতুন বিজ্ঞাপনে এই রূপে দেখা যাবে তাকে । সাবরিনা আইরিনের পরিচালনায় এতে মিমের কস্টিউম ডিজাইন করেছেন নিশি।

এ প্রসঙ্গে মিম বললেন, ‘লাক্স-এর নতুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করছি। ২২ ফেব্রুয়ারি এফডিসিতে এর শুটিং শুরু হয়েছে। বিজ্ঞাপনেও আমাকে নায়িকা হিসেবেই দেখা যাবে। আর তারই কিছু দৃশ্য ফেসবুকে প্রকাশ করেছি।’

এদিকে, কিছুদিন আগেই শেষ করেছেন ‘পরাণ’ ছবির কাজ।    রায়হান রাফী পরিচালিত ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও শরিফুল রাজ। এরই মধ্যে প্রকাশ হয়েছে ছবিটির টিজার। যা দর্শক মহলে বেশ সাড়াও ফেলেছে। পাশাপাশি একই পরিচালকের ‘ইত্তেফাক’ নামের আরও একটি ছবিতে কাজ করছেন মিম। এতে তার বিপরীতে আছেন জনপ্রিয় তারকা সিয়াম আহমেদ ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading