‘৬ মাসও টিকবে না’ বলা বিয়েটা ২ বছর টিকে গেল: শবনম ফারিয়া

‘৬ মাসও টিকবে না’ বলা বিয়েটা ২ বছর টিকে গেল: শবনম ফারিয়া

উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ১০

ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়ার ২১ ফেব্রুয়ারি বিবাহবার্ষিকী ছিল। বিবাহবার্ষিকীতে স্বামী হারুনুর রশীদ অপুর সঙ্গের তার সংসার জীবনের নানা খুঁটিনাটি বিষয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন তিনি। ফারিয়া লিখেছেন: “৬ মাসও টিকবে না” বলা বিয়েটা কীভাবে কিভাবে জানি ২ বছর টিকে গেল! সব ভুলে যাওয়া, দায়িত্ব থেকে পালানো, জিদ্দি ছেলেটা আজকাল স্বামী হয়ে ওঠার প্রবল চেষ্টা করছে। আর আমার রাগ এবং ধৈর্য্যের পরিমাণ শান্তিনগর থেকে উত্তরার রাস্তার জ্যামের মতো প্রতিদিন বেড়েই যাচ্ছে, আজকাল আমার ইউটিউবের সার্চ স্টোরিতে নাটকের পরিবর্তে রান্নার ভিডিওই বেশি পাওয়া যায়!

কীভাবে নতুন বাসা সাজাবো কিংবা কি কি কিনবো- সেই তালিকা করতে করতে রাতও মাঝে মাঝে শেষ হয়ে যায়। কি মুভি দেখবো তা ঠিক করতে করতে ঘুম চলে আসে! কোথায় খেতে যাবো ঠিক করতে করতে সব রেস্টুরেন্ট বন্ধ হওয়ার সময় এসে পড়ে! কি পরে বের হবো ঠিক করতে করতে মুভির সময় পর হয়ে যায়! দাওয়াতে কি নিয়ে যাবো ঠিক করতে করতে দাওয়াতেরও সময় পার হয়ে যায়!

আমরা এমনই, আমি সব পরিকল্পনা করে করতে চাই আর সে বলে। আমি মালদ্বীপের সমুদ্রের পাড়ে নিরিবিলি বসে থাকতে চাই আর সে ব্যাংকক পার্টি করতে যেতে চায়, আমি যখন শুক্রবারে বিকেলে রিক্সায় ঘুড়তে চাই আর সে বিছানায় শুয়ে পাবজি খেলায় মনোনিবেশ করতে চায়। আমরা ভিন্ন, কিন্তু দুজন মিলে ‘এক’ অনেক অভিমান, অনেক খুনসুটি। শুধুমাত্র ঝগড়া থেকে দূরে থাকতে বহু বহু দিন কথা না বলে থাকা, তারপরেও “আমার এই পথ চলাতেই আনন্দ” আপনারাও দোয়া করবেন আমরা যেন সারাজীবন একসাথে এভাবেই পথ চলতে পারি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading