মুজিববর্ষ টি-টোয়েন্টি সিরিজের এশিয়া একাদশ স্কোয়াড ঘোষণা

মুজিববর্ষ টি-টোয়েন্টি সিরিজের এশিয়া একাদশ স্কোয়াড ঘোষণা

উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৯ঃ১০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারে আগেই ঘোষণা হয়েছিল। এবার এই সিরিজের জন্য এশিয়া একাদশের সম্ভাব্য স্কোয়াড ঘোষণা করা হলো।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত এশিয়া স্কোয়াডে বাংলাদেশের রয়েছেন ৪ জন, ভারতের ৬ জন, শ্রীলঙ্কান ২ জন, আফগানিস্তানের ২ জন ও একমাত্র নেপালি ক্রিকেটার হিসেবে আছেন সন্দীপ লামিচানে।

মার্চের ১৮-২২ তারিখের মধ্যে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে থাকছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাশ ও মোস্তাফিজুর রহমান।

এই স্কোয়াডের লোকেশ রাহুল খেলবেন একটি ম্যাচ। তবে ইন্ডিয়ান অধিনায়ক বিরাট কোহলিকে দলে রাখা হলেও তার খেলার ব্যাপারে এখনো কোনো নিশ্চয়তা আসেনি।

এশিয়া একাদশের সম্ভাব্য দল: লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, তামিম ইকবাল, বিরাট কোহলি, লিটন দাশ, ঋষভ পন্থ, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, রশিদ খান, মোস্তাফিজুর রহমান, সন্দীপ লামিচানে, লাসিথ মালিঙ্গা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মুজিব উর রহমান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading