‘সব সময় নিজের কথা চিন্তা করলে হবে না’

‘সব সময় নিজের কথা চিন্তা করলে হবে না’

উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৯ঃ১০

নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফরে ছিলেন না মুশফিকুর রহিম। তবে দল বাজে ফল করায় মুশফিকের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান। তাকে নিয়ে কড়া কথা বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও। সমালোচনা শুনেছেন মুশফিক। সমালোচনায় বিদ্ধ মুশফিক ছিলেন অদৃশ্য চাপে। কিন্তু সেই চাপ কেটে যায় জিম্বাবুয়ের বিপক্ষে তার পারফরম্যান্সে। শোনা যাচ্ছে, পাকিস্তানে সফরের সিদ্ধান্ত পাল্টাতে যাচ্ছেন তিনি। তবে নিজের সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিকভাবে বোর্ডকে জানাননি মুশফিক। জিম্বাবুয়েকে ঢাকা টেস্টে হারানোর পর নাজমুল হাসান গণমাধ্যমের মুখোমুখি হন। সেখানে মুশফিককে নিয়ে কথা বলেন বোর্ড প্রধান।

‘এখন পর্যন্ত ওরকম (মুশফিকের পাকিস্তানের সফর) কিছু আমাকে বা আমাদের কাউকে জানিয়েছে বলে জানা নেই। তবে আশা করছি সে যাবে। প্রত্যেক চুক্তিভুক্ত খেলোয়াড়ের যাওয়া উচিত। দেশের কথাও চিন্তা করতে হবে। সব সময় নিজের কথা চিন্তা করলে হবে না। প্রত্যেকের পরিবার গুরুত্বপূর্ণ কিন্তু দেশটা বেশি গুরুত্বপূর্ণ। এটা মাথায় থাকতে হবে।’ নিরাপত্তা নিয়ে নিজেদের শঙ্কা পুরোপুরি উড়িয়ে দেন নাজমুল হাসান।

‘পাকিস্তান সফরে আমাদেরও ভয় ছিল। যারা গেছে তাদেরও কি ভয় ছিল না? রিয়াদের কাছ থেকে শুনতে পারে মুশফিক। অন্যদের কাছ থেকে শুনতে পারে। মানে সে মন বদলাতে পারে। পাকিস্তানের ব্যাপারে বলেছি কাউকে আমরা জোর করব না। আমি মনে করি সবার সঙ্গে কথাবার্তা বললে তার যাওয়া উচিত।’

পাকিস্তান সফরের সিদ্ধান্ত মুশফিকের কোর্টে। টি-টোয়েন্টি ও প্রথম টেস্টে দলের ভরাডুবি দেখেছেন টিভির পর্দায়। করাচিতে দল কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে। সেই পরীক্ষায় মুশফিক থাকবেন কিনা সেটাই এখন মিলিয়ন ডলারের প্রশ্ন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading