‘জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে জেতা উচিত’

‘জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে জেতা উচিত’

উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৯ঃ১০

টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো ইনিংস ব্যবধানে জিতেছে বাংলাদেশ। বাংলাদেশের পরবর্তী মিশন এখন ওয়ানডে সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ১, ৩ ও ৬ মার্চ তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। মাশরাফির নেতৃত্বে আরও একবার জিম্বাবুয়েকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। টেস্ট জয়ের অধিনায়ক মুনিমুল হক মনে করেন, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের মতো ওয়ানডে সিরিজও জেতা উচিত বাংলাদেশের।

টেস্ট জয়ের পর মুমিনুল বলেছেন, ‘আমার কাছে মনে হয় ওয়ানডে সিরিজ জেতা উচিত। সিরিজ জেতাটাই গুরুত্বপূর্ণ।’

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ৭২ ম্যাচে ৪৪টিতে জয় বাংলাদেশের। হেরেছে ২৮টি। শেষ ৭ বছরে জিম্বাবুয়ের কাছে কোনো ওয়ানডে হারেনি বাংলাদেশ। এ সময়ে ১৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রত্যেকটিতেই জয় লাল-সবুজ জার্সিধারীদের।

এবার প্রাপ্তির খাতায় আরও তিনটি জয় যুক্ত করতে পারে কিনা সেটাই দেখার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading