টঙ্গীতে পোশাক কারখানা পরিদর্শনে জার্মান মন্ত্রী

টঙ্গীতে পোশাক কারখানা পরিদর্শনে জার্মান মন্ত্রী

উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৯ঃ৪৪

গাজীপুরের টঙ্গীতে তিনটি পোশাক কারখানা পরিদর্শন করেছেন জার্মানের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়কমন্ত্রী জের্ড মুলার। এসময় তিনি তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা ও উন্নয়ন বিষয়ক কর্মকাণ্ড পরিদর্শন করেন। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পোশাক কারখানা পরিদর্শনে টঙ্গীতে আসেন জার্মান মন্ত্রী। তার সঙ্গে ছিল ২০ সদস্যের প্রতিনিধি দল।

পরিদর্শনকালে বাংলাদেশের পচনশীল বোতাম রপ্তানি ও তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের সুষ্ঠু কর্মপরিবেশ, ন্যায্য মজুরি, উৎপাদন বৃদ্ধি সম্পর্কে অলোচনা করেন মন্ত্রী। সকালে প্রথমে টঙ্গীর তিলারগাতি এলাকায় রয়েল ফুড ওয়ার লি. বিসিক এলাকায় টিভোলি অ্যাপারেলস লি. ও রেডিসন অ্যাপলেস লি. কারখানায় আসেন জার্মান মন্ত্রী। পরে আরেকটি কারখানা পরিদর্শন করেন।

টিভোলি অ্যাপারেলস লি. কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, জার্মান মন্ত্রী কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলেন। শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ সম্পর্কে আলোচনা করেন। পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দুই দেশের মধ্যে অর্থ-বাণিজ্য সম্পর্কে বৈঠক করবেন বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. তারেক মাহমুদ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading