পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ৪৮

প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টা থেকে ফেরি চলাচল শুরু করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল বলে জানায় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে রাত সোয়া ১২টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এজন্য দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কমে গেলে সকাল সোয়া ১০টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় ৮ শতাধিক যানবাহন নদী পারাপারের অপেক্ষায় রয়েছে। অপেক্ষামান যানবাহনগুলোর মধ্য থেকে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ি এবং জরুরি পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হবে। অন্যান্য সাধারণ পণ্যবাহী ট্রাকগুলো পর্যায়ক্রমে সিরিয়াল অনুযায়ী নৌরুট পারাপার করা হবে বলে জানান তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading