মাহির নায়ক ইমন
কিছুদিন আগেই নতুন ছবির ঘোষণা দেন আলোচিত নির্মাতা ওয়াজেদ আলী সুমন। অ্যাকশন ঘরানার ছবিটির নাম দেয়া হয় ‘ব্লাড’। যাতে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করবেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই ছবিতে মাহিয়াকে দেখা যাবে দ্বৈত চরিত্রে । এতকিছু জানালেনও, তখন জানা যায়নি ছবির হিরোর নাম। অবশেষে জানা গেল তার নাম। ‘ব্লাড’ ছবিতে মাহির নায়ক হিসেবে অভিনয় করবেন চিত্রনায়ক ইমন।
যদিও প্রথমে সিনেমাতে মাহির সাথে জুটি বাঁধার কথা ছিল রোশানের। কিন্তু এখন রোশানের পরিবর্তে সেখানে যুক্ত হন নায়ক ইমন। আগামীকাল (১ মার্চ) সন্ধ্যায় এফডিসিতে মহরত অনুষ্ঠানে মাহির নায়ক হিসেবে ইমনের নাম ঘোষণা করা হবে।
যদিও এখনই এই সিনেমাটি নিয়ে কথা বলতে রাজি হয় পরিচালক, নায়ক ও নায়িকা। ৩ জনই জানিয়েছেন, (১ মার্চ) সন্ধ্যায় মহরত হবে, সেখানেই বিস্তারিত সব জানানো হবে।
তবে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সিনেমাটির নাম পরিবর্তন হতে পারে সেকারণে এখনই নিশ্চিত হয়ে কিছুই বলতে চাইছেন না পরিচালক।

