লিপিয়ারে হচ্ছে টয়া-শাওনের বিয়ে
অনেকটা গোপনেই আজ ২৯ ফেব্রুয়ারি লিপইয়ারে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মডেল ও অভিনেত্রী মুমতাহিনা টয়া ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সৈয়দ জামান শাওন। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুই পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের উপস্থিতিতে তাদের গাঁয়ে হলুদ অনুষ্ঠিত হয় ঘরোয়াভাবে। ঘরোয়া আয়োজনে টয়ার মেহেদী উৎসবে উপস্থিত ছিলেন সাফা কবির, সিয়াম, সিয়ামের পত্নী অবন্তী, শাওনের বন্ধু, টয়ার বন্ধু।
প্রতি চার বছর পরপর আসে লিপ ইয়ার বা অধিবর্ষ। লিপ ইয়ার স্মরনীয় করে রাখতেই বিয়ের জন্য ২৯ ফেব্রুয়ারি বেছে নিয়েছেন টয়া এবং আজ বিয়ে করছেন। এমনটাই জানিয়েছেন টয়া নিজে।
এ প্রসঙ্গে টয়া বলেন, সবকিছু আসলে হঠাৎ করেই হয়ে গিয়েছে। এই বিষয়ে আমাদের কাছের কয়েকজন জানতেন শুধু। আজকের দিনটিকে স্মরণীয় করে রাখতেই বিয়ের দিন হিসেবে আজকের তারিখটি ধার্য্য করি। সামনে আয়োজন করে সবাইকে নিয়ে অনুষ্ঠান করা হবে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

