আরজে রূপে ন্যান্সি

আরজে রূপে ন্যান্সি

উত্তরদক্ষিণ অনলাইন । ০১ মার্চ ২০২০ । আপডেট ১৮ঃ৪০

জনপ্রিয় সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। যার ধ্যান-জ্ঞান সব গান নিয়েই। তবে এবার একটু ভিন্ন পথে হাঁটতে চাচ্ছেন তিনি। আর তাই তো  গতকাল (২৯ ফেব্রুয়ারি) বাংলাদেশের রেডিও ক্যাপিটাল এফএম ৯৪.৮’র সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন গানের এই শিল্পী। মানে এবার তাকে দেখা যাবে আরজে হিসেবে। এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘আমি গানের মানুষ। খুব একটা কথা বলা হয় না। কিন্তু এবার কথা বলার কাজই করতে হচ্ছে। রেডিও ক্যাপিটাল আমাকে যখন এই অনুষ্ঠানটি করার প্রস্তাব দেয়, আমি প্রথমে কিছুটা চিন্তায় পড়ে যাই। প্রথমে অনেকটা দ্বিধার মধ্যে ছিলাম, আমি কি পারবো? পরবর্তীতে অনুষ্ঠান সম্পর্কে জেনে, বেশ ভালো লাগলো এবং তাদের হ্যাঁ বলে দিলাম। আশা করি, অনুষ্ঠানটি শ্রোতাদের ভালো লাগবে।’ ন্যান্সির অংশগ্রহণে ক্যাপিটাল এফএম’র অনুষ্ঠানটির নাম ‘লাইভ উইথ ন্যান্সি’। এটি প্রচার হবে প্রতি শনিবার রাত ৯টায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading