জিম্বাবুয়ের স্কোয়াডে ব্যাটিং কোচ!

জিম্বাবুয়ের স্কোয়াডে ব্যাটিং কোচ!

উত্তরদক্ষিণ অনলাইন । ০১ মার্চ ২০২০ । আপডেট ১৩:2৫

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের প্রথম ওয়ানডের টিম লিস্ট দেখেই সবাই হতবাক। কারণ দলের অধিনায়ক, ম্যানেজারের স্বাক্ষর সম্বলিত খেলোয়াড় তালিকায় আছেন ব্যাটিং কোচের নাম। এদিকে দলে নেই শন উইলিয়ামশ ও ক্রেইগ আরভিন।

পরে অবশ্য কারণ জানা যায় বিকল্প খেলোয়াড় হিসেবে ৩৬ বছর বয়সী সাবেক এই জিম্বাবুইয়ান ক্রিকেটার কেন ঢুকে পড়লেন তালিকায়। মূলত অলরাউন্ডার শন উইলিয়ামসন ঠিক সময়ে দলের সাথে সাথে যোগ দিতে না পারা ও ক্রেইগ আরভিনের চোটে পড়াতেই এই বিড়ম্বনায় পড়তে হয়েছে সফরকারী দলটিকে।

সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে একমাত্র টেস্টে বিশ্রামে ছিলেন শন উইলিয়ামসন। তবে ওয়ানডে সিরিজের আগে ঠিকই যোগ দেওয়ার কথা ছিল বাঁহাতি এই অলরাউন্ডারের। ম্যাচের দিনই এসে পৌঁছেছেন তবে ততক্ষণে খেলোয়াড় তালিকা চূড়ান্ত করতে হয়েছে জিম্বাবুয়ে টিম ম্যানেজমেন্টকে। অন্যদিকে মিরপুরে একমাত্র টেস্টে দলকে নেতৃত্ব দেওয়া ক্রেইগ আরভিনকে বাদ পড়তে হল চোটে পড়ায়।

ম্যাচ চলাকালীন মাথায় আঘাতজনিত কারণে কোনো ব্যাটসম্যানের বদলি প্রয়োজন হলে দলকে বিপাকেই পড়তে হতো। সেই ভাবনা থেকেই হয়ত ব্যাটিং কোচ মাৎসিকেনেরিকে দলে নিয়েছে জিম্বাবুয়ে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading