টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

উত্তরদক্ষিণ অনলাইন । ০১ মার্চ ২০২০ । আপডেট ১২:৩৫

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস জিতে ইতোমধ্যে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের মধ্যকার দিবারাত্রির ওয়ানডে ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়।

বাংলাদেশ দল এই ওয়ানডেতে পাঁচ পরিবর্তন এনে একাদশ সাজিয়েছে। ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামলেন মাশরাফি ও মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরের শেষ ম্যাচে চোটের কারণে খেলতে না পারা মোস্তাফিজুর রহমানও ফিরেছে। আর লিটন দাশ ও নাজমুল হোসেন শান্তকেও একাদশে রাখা হয়েছে।

এদিকে জিম্বাবুয়ে দলে অভিষেক হলো যুব বিশ্বকাপ খেলে আসা অলরাউন্ডার ওয়েসলি মাধেভেরের। যদিও অসুস্থতার জন্য খেলতে পারছেন না ক্রেইগ আরভিন। তবে আজই দলের সঙ্গে যোগ দেওয়া শেন উইলিয়ামসও নেই।

বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে: চামু চিবাবা (অধিনায়ক), টিনাশে কামুনহুকামউই, ব্র্যান্ডন টেইলর, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, রেগিস চাকাভা, রিচমন্ড মুতুমবামি, টিনোটেন্ডা মাটুমবডজি, ডোনাল্ড ট্রিপানো, ক্রিস এমপোফু, কার্ল মুম্বা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading