দলে ফিরেই লিটনের সেঞ্চুরি

দলে ফিরেই লিটনের সেঞ্চুরি

উত্তরদক্ষিণ অনলাইন । ০১ মার্চ ২০২০ । আপডেট ১৫:২০

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর দলে ফিরেই সেঞ্চুরির তুলে নিলেন লিটন দাশ। ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে খেলা হয়নি লিটনের। এদিন দলীয় ৩৪তম ওভারে ডোনাল্ড ট্রিপানোর প্রথম বলে চার হাঁকিয়ে সেঞ্চুরির দেখা পান তিনি। ৯৫ বলে নিজের ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেন। তবে একই ওভারের শেষ বলে ব্যক্তিগত ১৯ রানে বিদায় নেন মুশফিকুর রহিম। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৮২ রান করেছে বাংলাদেশ। লিটন ১০৫ রানে অপরাজিত রয়েছেন।

আজ (০১ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের মধ্যকার দিবারাত্রির ওয়ানডে ম্যাচটি শুরু হয় দুপুর ১টায়।

এর আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে লিটন দাশের সঙ্গে অর্ধশতক করার পর বিদায় নেন তামিম ইকবাল। ১৩তম ওভারের পঞ্চম বলে দলীয় ৬১ রানের মাথায় ওয়েসলি মাধেভেরের বলে এলবির ফাঁদে পড়েন এই ওপেনার। পরে নাজমুল হোসেন শান্ত ৩৮ বলে ২৯ করে টিনোটেন্ডা মাটুমবডজি ২৬তম ওভারে আউট হন।

বাংলাদেশ দল এই ওয়ানডেতে পাঁচ পরিবর্তন এনে একাদশ সাজিয়েছে। ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামলেন মাশরাফি ও মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরের শেষ ম্যাচে চোটের কারণে খেলতে না পারা মোস্তাফিজুর রহমানও ফিরেছে। আর লিটন দাশ ও নাজমুল হোসেন শান্তকেও একাদশে রাখা হয়েছে।

এদিকে জিম্বাবুয়ে দলে অভিষেক হলো যুব বিশ্বকাপ খেলে আসা অলরাউন্ডার ওয়েসলি মাধেভেরের। যদিও অসুস্থতার জন্য খেলতে পারছেন না ক্রেইগ আরভিন। তবে আজই দলের সঙ্গে যোগ দেওয়া শেন উইলিয়ামসও নেই।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading