মাহমুদউল্লাহর অনন্য রেকর্ড

মাহমুদউল্লাহর অনন্য  রেকর্ড

উত্তরদক্ষিণ অনলাইন । ০১ মার্চ ২০২০ । আপডেট ১৬.১০

ওয়ানডেতে অনন্য এক রেকর্ড গড়লেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিন সতীর্থ তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। আর ইনিংসের ৩৮তম ওভারের ১ম বলে ওয়ানডে ক্যারিয়ারে পূর্ণ করলেন ৪হাজার রান। চার হাজার রানের মাইলফলক স্পর্শ করতে মাহমুদউল্লাহকে খেলতে হয়েছে ১৮৬টি ম্যাচ। আর ইনিংসের হিসেবে তা ১৬১টি। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করতে নামার আগে রিয়াদের নামের পাশে ছিল৩ হাজার ৯৯৪ রান। অর্থাৎ মাত্র ৬ রান করতে পারলেই ৪ হাজারি ক্লাবে নাম লেখাবেন রিয়াদ। ৩৮তম ওভারের প্রথম বলটি চারে পরিণত করে এই মাইলফলক স্পর্শও করলেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading