ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ

ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ

উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ মার্চ ২০২০ । আপডেট ১৬ঃ৩১

নোয়াখালী ও খুলনায় দুই ছাত্রলীগ নেতাকে হত্যার প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে বিক্ষোভ করেছেন স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ‘ছাত্রলীগ নেতা রাকিব ও রাসেলকে হত্যার প্রতিবাদে’ কালীগঞ্জের বিভিন্ন সড়কে তারা এ বিক্ষোভ করেন। কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ও কালীগঞ্জ পৌর ছাত্রলীগের যৌথ আয়োজনে এক বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর মোল্লা, সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান, পৌর ছাত্রলীগের সভাপতি আলী-আল-রাফু অমিত, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এম.আই লিকন, ওয়াসিম মোল্লা প্রমুখ। এ সময় কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ, কালীগঞ্জ পৌর ছাত্রলীগ, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১ মার্চ রবিবার নোয়াখালীর বেগমগঞ্জে স্বাধীনতাবিরোধী অপশক্তি জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা রাকিবসহ কয়েকজন ছাত্রলীগ নেতার ওপর হামলা চালায়। এতে রাকিব নিহত হন। আহত হন হাবিব, রনি ও মনু। এছাড়াও খুলনার কয়রায় ছাত্রলীগ নেতা হাদীউজ্জামান রাসেলের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এতে ওই ছাত্রলীগ নেতা নিহত হন। ছাত্রলীগের ওই দুই নেতার হত্যার ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গাজীপুরে বিক্ষোভ করে স্থানীয় নেতাকর্মীরা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading