গোপালগঞ্জে কলেজ অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জে কলেজ অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ মার্চ ২০২০ । আপডেট ১৬ঃ৪৭

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সরকারি রামদিয়া এসকে কলেজের অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন জেলার বিভিন্ন কলেজের শিক্ষকরা। আজ মঙ্গলবার (০৩ মার্চ) বেলা ১১টায় জেলা শহরের প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে এসব কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে সরকারি বঙ্গবন্ধু কলেজ, শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ, শেখ হাসিনা উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ, সাতপাড়া সরকারি নজরুল কলেজ, কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ ও রামদিয়া এসকে সরকারি কলেজের শিক্ষকরা অংশ নেন। পরে একই স্থানে প্রতিবাদ সভা করেন তারা। সভায় বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকরা বক্তব্য দেন। তাদের অভিযোগ, ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ সময় আগামী ৭২ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা না হলে সারাদেশে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। গত রবিবার রাত ৮টার দিকে মুখোশধারী দুর্বৃত্ত্বদের হামলায় গোপালগঞ্জের রামদিয়া সরকারি এসকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading