হবিগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন

হবিগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন

উত্তরদক্ষিণ অনলাইন । ০৪ মার্চ ২০২০ । আপডেট ২০ঃ০২

হবিগঞ্জ সদর উপজেলায় তিন কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং একটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ বুধবার (০৪ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত প্রকল্পগুলোর উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি। এ সময় সরকারি কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন হওয়া প্রকল্পগুলো হলো- ২ কোটি ৭ লাখ টাকার আনোয়ারপুর থেকে গোপালগঞ্জ রাস্তা মেরামত, ২৭ লাখ টাকা ব্যয়ে তিতুখাই-চাঁনপুর ভায়া মির্জাপুর সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ এবং ৯০ লাখ টাকা ব্যয়ে মরাবতাই, লংলা ও আনোয়ারপুর জালালাবাদ খাল খনন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে। এছাড়া একই দপ্তরের মাধ্যমে নির্মিতব্য ৬২ লাখ টাকা ব্যয়ে রিচি চক বাজারের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এমপি আবু জাহির।

উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এলজিইডির হবিগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী ওবায়দুল বাশার, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও যুবলীগ নেতা মিজানুর রহমান শামীম, রিচি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী পারভেজ প্রমুখ।

উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকারের আমলে সব উন্নয়নের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নতি হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগের বিকল্প নেই।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading