৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
উত্তরদক্ষিণ অনলাইন । ০৪ মার্চ ২০২০ । আপডেট ২০ঃ০৫
শাটল ট্রেন ও মালবাহী ওয়াগনের মুখোমুখি সংঘর্ষে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ষোলশহর স্টেশন মাস্টার জাফরুল্লাহ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর রিলিফ ট্রেন কাজ শুরু করে। উদ্ধার কাজ শেষে বেলা আড়াইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সকালে শাটল ট্রেন এবং মালবাহী ওয়াগনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মালবাহী ওয়াগনের লোকোমাস্টার আবদুল্লাহ হিল বাকি ও দুই পুলিশ সদস্য মিজান ও শরীফ আহত হয়। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

