বাসচাপায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

বাসচাপায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

উত্তরদক্ষিণ অনলাইন । ০৫ মার্চ ২০২০ । আপডেট ১৬ঃ ৪৪

নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। আজ বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুর ১টায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন, রায়পুরা উপজেলার খাকচক গ্রামের হযরত আলী ভূঁইয়ার ছেলে ও অলিপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী তোফাজ্জল হোসেন (৪০) এবং তার সহযোগী রায়পুরার শ্রীরামপুর গ্রামের প্রবাস ফেরত আলমগীর হোসেন (৪০)।

এসআই সাইদুর রহমান বলেন, ‘রায়পুরা থেকে মোটরসাইকেলে করে দুই আরোহী ভৈরবে যাচ্ছিলেন। গাড়ি মাহমুদাবাদ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী উত্তরা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।’ খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় বাসটিকে আটক করেছে পুলিশ। তবে দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading