কিশোরীকে দলবেঁধে ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

কিশোরীকে দলবেঁধে ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

উত্তরদক্ষিণ অনলাইন । ০৫ মার্চ ২০২০ । আপডেট ২০ঃ২০

কুমিল্লায় বন্ধুদের নিয়ে কিশোরীকে দলবেঁধে ধর্ষণ মামলায় জুয়েল রানা (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার (০৪ মার্চ) রাতে আদর্শ সদর উপজেলার আলেখাচর এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জুয়েল রানা জেলার হোমনা উপজেলার জয়পুর গ্রামের বাসিন্দা। আজ বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে নগরীর শাকতলা এলাকায় র‌্যাব-১১ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি অধিনায়ক তালুকদার নাজমুছ সাকিব।

তিনি জানান, জুয়েল দুই-তিন মাস যাবৎ ভুক্তভোগী কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে এবং তাদের মধ্যে মোবাইলফোনে যোগাযোগ হতো। গত ২৩ ফেব্রুয়ারি জুয়েল রানা মোবাইলফোনে কিশোরীকে তার সঙ্গে দেখা করতে বলে। ওইদিন পাশ^বর্তী গ্রামের ফকির বাড়িতে অনুষ্ঠিত বার্ষিক ওরস দেখতে যায় ওই কিশোরী। ওরস দেখে রাতে তার দুই বোনের সঙ্গে বাড়ি ফেরার সময় জুয়েল রানা কথা বলার অজুহাত দেখিয়ে কিশোরীকে তার বোনদের থেকে কৌশলে নিয়ে যায় ওই এলাকার আরিফুল ইসলামের পরিত্যক্ত ঘরে। এসময় জুয়েল তার সহযোগীদের সহায়তায় জুসে ঘুমের ওষুধ মিশিয়ে কৌশলে কিশোরীকে তা খাওয়ায়। পরে জুয়েল ও তার ৫/৬ জন সহযোগী মিলে ওই পরিত্যক্ত ঘরে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন। এসময় ফোনে ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে তারা।

রাতভর ধর্ষণ শেষে ভোরে অসুস্থ অবস্থায় রাস্তার পাশে কিশোরীকে ফেলে পালিয়ে যায় তারা। এ ঘটনায় ওই কিশোরীর মা গত ২৯ ফেব্রুয়ারি একটি ধর্ষণ মামলা করলে র‌্যাব অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেপ্তার করে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading