ওয়েব সিরিজে সুমাইয়া শিমু

ওয়েব সিরিজে সুমাইয়া শিমু

উত্তরদক্ষিণ অনলাইন । ০৫ মার্চ ২০২০ । আপডেট ১৮ঃ৫০

ছোটপর্দার জনপ্রিয় এক নাম  সুমাইয়া শিমু। তবে আগের মত  আর তাকে নিয়মিত দেখা যায় না ছোটপর্দায়। বিশেষ দিবসের বিশেষ আয়োজনে দেখা মেলে তার। তবে এবারই প্রথম ওয়েব সিরিজে নাম লেখালেন তিনি। যার নাম ‘ঘোলা’। পাঁচ পর্বের এই ওয়েব সিরিজটি নির্মাণ করবেন তানিম পারভেজ। এ প্রসঙ্গে শিমু বলেন, ‘ব্যস্ততার কারণে অভিনয়ে এখন নিয়মিত সময় দিতে পারি না। তবে অভিনয়ের প্রতি আমার ভালোবাসা সব সময়ই ছিল, থাকবে। তাই সময় সুযোগ পেলেই কাজ করা শুরু করি। বর্তমান সময়ে ওয়েব সিরিজ বেশ জনপ্রিয় একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এই মাধ্যমে কাজ করার আগ্রহ ছিল। সেটি এবার পূরণ হতে যাচ্ছে। খুব শিগগিরই এর শুটিং শুরু করবো।’

এদিকে, সুমাইয়া শিমু শেষ করেছেন ‘তিথীর সারা জীবন’ শিরোনামে একটি খণ্ড নাটকের কাজ। আসাদুজ্জামান সোহাগের রচনায় এটি নির্মাণ করছেন সীমান্ত সজল। অভিনয়ের বাইরে শিমু ব্যস্ত আছেন নারী উন্নয়নমূলক নিজের প্রতিষ্ঠিত সংগঠন ‘বেটার ফিউচার ফর উইমেন’ নিয়ে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading